ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬,  11:12 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।


অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমার অংশবিশেষ, মাদকদ্রব্য, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১১ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।


অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম