ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ব শত্রুতার জেরে যুবককে জবাই করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৪,  6:11 PM

news image

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রকাশ্য দিবালোকে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহের গেইটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। নিহত হানিফ চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা,পারিবারিক বিরোধ ও ব্যবসা সংক্রান্ত বিরোধ হয় নিহত হানিফের মামা হাবু মিয়ার সঙ্গে। এরই জের ধরে গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফের ছোট বাবু। ওই ঘটনায় নিহত হানিফ ও তার ভাই বাবুর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। নিহত হানিফের চাচাতো ভাই ফিরোজ মারা যায়। সে তার চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নেয়। জানাজা শেষে ঈদগাহ গেইটের সামনে বের হলে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের খালাতো ভাই কাউছার মিয়া বলেন, গত দেড় মাস পূর্বে তার মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফের ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারীকে খুন করবে, বিচার করবে। আমরা ধারণা করছি, আজকে নাইম ও নাদিমরাই হানিফকে খুন করে। নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ বিষয়ে তদন্ত ও খোজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম