ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:25 PM

news image

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পূর্ব তেহরানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের প্রতিবেদকেরা তেহরানে সোমবার রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। সোমবার (দিনভর) তেহরানের পরিস্থিতি ছিল বেশ অস্থির। প্রতি এক বা দুই ঘণ্টা পরপর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানসহ আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।  ইসফাহানে অত্যন্ত তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটায় সেখানে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া একটি গভর্নরের কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম