ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পূর্বাচলের লেক থেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  3:06 PM

news image

নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের একদিন পর একই লেক থেকে কাব্য নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। এদিকে আজ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। কাব্যের মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে। এর আগে গতকাল একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।  সুজানার পরিবারের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট শনাক্ত করা হয়েছে। হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম