ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১,  9:54 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে, ছন্দে থাকা পাকিস্তান পূর্ণ পয়েন্ট নিয়ে উঠেছে সেমিফাইনালে। নকআউট পর্বের ম্যাচের পর বিশ্বকাপ অভিযান শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। টানা বিশ্বকাপে খেলার স্মৃতিকে সঙ্গে করে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে বাবর আজমের দল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বিশ্বকাপ দল থেকে শুধু মোহাম্মদ হাফিজই আসছেন। বিশ্বকাপের দলের বাকি সবাই থাকছেন এ সফরে। হাফিজকেও অবশ্য পাওয়া যেত। কিন্তু, তরুণদের সুযোগ দিতে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন এ সফর থেকে। হাফিজের বদলে নতুন করে যুক্ত করা হয়েছে শুধু ইফতিখার আহমেদকে। এ ছাড়া বিশ্বকাপের মূল স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকেও রাখা হয়েছে বাংলাদেশ সফরের স্কোয়াডে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাকি দুটি টি-টোয়েন্টি হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও লড়বে বাংলাদেশ ও পাকিস্তান।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিফ রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম