ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

পুলিশের ১২ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪,  5:15 PM

news image

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়। বদলি হওয়া পুলিশের ১২ কর্মকর্তারা হলেন- টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. তৌহিদুল আরিফ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নোয়াখালী পিটিসির হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, রংপুর আরআরএফের মো. রেজাউল করিম, নৌ পুলিশের মির্জা তারেক আহমেদ বেগ, সিলেট এপিবিএন-৭ এর মো. মফিজুল ইসলাম, ১৩-এপিবিএন এর মোহাম্মদ জিয়াউল হক, সিরাজগঞ্জ সদর সার্কেলের মো. রেজওয়ানুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মো. ফজলুল করিম, এপিবিএনের হেলাল উদ্দিন ভূইয়া এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান। প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম