ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ বিক্ষোভ অগ্নিসংযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  2:18 PM

news image

গাজীপুর মহানগরীতে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪০) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ। পরদিন তিনজন ছাড়া পেলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বাসন থানার একদল পুলিশ ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসেন। পরে একই দিন রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছেন। এদিকে বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ঢাকা টাঙ্গাইল-মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এক পর্যায়ে এলাকাবাসী মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালান। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, বুধবার সকালে একটি গুজবকে কেন্দ্র করে এলাকাবাসী রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম