ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  5:26 PM

news image

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। রোববার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে ছিলেন। বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে এই ফোনকলের বিষয়ে জানতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম না প্রকাশের শর্তে এই ফোন কলের বিষয়টি নিশ্চিত করে ওয়াশিংটন পোস্ট বলছে, ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের ‘বিশাল সামরিক উপস্থিতির’ বিষয়টি পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের লক্ষ্যে শিগগিরই পুতিনের সঙ্গে আবারও কথা বলা আগ্রহের কথাও ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়। ট্রাম্প-পুতিনের ফোনকলের বিষয়ে ওয়াশিংটনে রুশ দূতাবাসের কাছেও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তা পাওয়া যায়নি। এর আগে, বুধবার (৬ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় তাদের সঙ্গে কথোপকথনে যুক্ত হন রিপাবলিকানদের কড়া সমর্থক ও ধনকুবের ইলন মাস্ক। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, বিশ্বনেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে আমরা কিছুই প্রকাশ করবো না। গত ৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম