ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পুকুরে মিললো জোড়া ইলিশ মাছ

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৪,  3:22 PM

news image

খুলনা পাইকগাছার সোলাদানায় পুকুরে মিললো দুটি ইলিশ মাছ। আশ্চর্যজনক এ খবর ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ইলিশ দেখার জন্য মানুষ ভিড় জমান সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুর পাড়ে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা গ্রামের ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন মাছ ধরতে জেলে ও স্টাফদের নিয়ে পুকুরে নামেন। এরপর টানা জালে দুটি তাজা ইলিশ মাছ ধরা পড়ে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, সরকারি একটি পুকুরে দুটি ইলিশ মাছ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ইলিশের গড় ওজন ৬৫০ থেকে ৭০০ গ্রাম। তিনি বলেন, পুকুরে ইলিশ হয়– বিষয়টি এমন নয়। শিবসা নদীর তীরবর্তী ওয়াবদার বেড়িবাঁধ সংলগ্ন সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জমিতে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের তিন পাশে লিজ ঘের। জোয়ারের সময় পানি তোলা বা প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়ে পানির সঙ্গে জাটকা পুকুরে আসতে পারে। সেখানে ৬-৭ ফুট পানি থাকে। ঘেরের পানি ওই পুকুরে মেশে। আবার বর্ষার সময় এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে পানির সঙ্গে নদী থেকে জাটকা ঘের হয়ে পুকুরে আসতে পারে। আর ইলিশ গভীর পানির মাছ। হয়তো ছোট পোনা পানির সঙ্গে ঢুকে পড়ে বদ্ধ জায়গায় ৬-৭ ফুট লোনা পানিতে খাপ খাইয়ে নিয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় আনন্দিত। তবে বিষয়টি অবাক করার মতো। এর আগে আমি কখনও পুকুরে ইলিশ মাছ দেখিনি। পুকুরে কীভাবে ইলিশ এলো তা আমার জানা নেই। মাছ ধরতে যেয়ে পুকুরে ইলিশ। মাছের রাজা। আশ্চর্য হয়েছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম