ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:36 PM

news image

কক্সবাজারের টেকনাফে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মহেশখালিয়াপাড়ার শামসুল আলমের শিশু কন্যা রিয়া মনি (১২) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোহাম্মদ শুক্কুরের ১২ বছর বয়সী শিশু কন্যা তাসলিমা (রোহিঙ্গা)। জানা যায়, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। পরে পুকুরে গোসলরত অন্য বাচ্চারা আশপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। টেকনাফ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম