ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৫,  5:13 PM

news image

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০০ কোটি টাকার এ বিশেষ তহবিলের অর্থ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবে ব্যাংকগুলো। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয় । এই বিশেষ তহবিলের মেয়াদ আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজারে অস্থির অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পুঁজিবাজার সংশ্লিষ্ট, বিনিয়োগকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নের জন্য ও আর্থিক খাতের অবস্থা স্থিতিশীলতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তারল্য সংকটের প্রেক্ষাপটে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গঠিত ২০০ কোটি টাকার এ বিশেষ তহবিলের মেয়াদ ছিল চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বরে এ তহবিলের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতের অর্থায়নের জন্য গ্রিন সুকুক বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এ তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। নিজস্ব বিনিয়োগ সীমার বাইরে শর্ত সাপেক্ষে এ অর্থ শেয়ারে বিনিয়োগ করতে পারে ব্যাংকগুলো। পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দেওয়ায় ২০২০ সালে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতি সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ বিশেষ তহবিল গঠন করা হয়েছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম