ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পীরগাছায় ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৫,  10:59 AM

news image

দুই মাসে মারা গেছেন ২ জন

রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৮ জন রোগী শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলাতেও অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গে দুজন মারা যান। একই সময়ে উপজেলার চারটি ইউনিয়নে অন্তত অর্ধশত ব্যক্তি আক্রান্ত হন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় মৃত গরুর মাংস ও নমুনায় অ্যানথ্রাক্সের উপস্থিতি নিশ্চিত হয়। আইইডিসিআরের একটি প্রতিনিধিদল ১৩ ও ১৪ সেপ্টেম্বর পীরগাছা সদর ও পারুল ইউনিয়ন থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে। পরে পরীক্ষায় ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স ধরা পড়ে। প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা শিরীন জানান, আক্রান্তরা চিকিৎসাধীন আছেন এবং অধিকাংশই সুস্থ হয়ে উঠছেন। পীরগাছার দেউতি, পূর্ব পারুল ও আনন্দী ধনীরামসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা জানান, গত দুই মাসে শতাধিক গবাদিপশু অ্যানথ্রাক্সে মারা গেছে। আক্রান্তদের অনেকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, আবার কেউ কেউ বাইরে চিকিৎসা করিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত বলেন, এখন পর্যন্ত ৫০ জন রোগীর তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৯০ শতাংশই সেরে উঠেছেন। তবে মারা যাওয়া দুজনের মৃত্যু অ্যানথ্রাক্সের কারণে হয়নি বলেও তিনি দাবি করেন। চিকিৎসকদের মতে, অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর রক্ত, মাংস, হাড়, শ্লেষ্মা বা নাড়িভুঁড়ির সংস্পর্শে মানুষের রোগটি ছড়ায়। এ রোগে মানুষের শরীরে চামড়ায় ঘা দেখা দেয়। তবে মানুষ থেকে মানুষে এটি ছড়ায় না। রংপুরের ডেপুটি সিভিল সার্জন রুহুল আমিন জানান, কাউনিয়া ও মিঠাপুকুরেও নতুন করে উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। আরও নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি অসুস্থ গবাদিপশু জবাই ও মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম