ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৫,  5:12 PM

news image

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন। এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতে বাসে করে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজারে জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেন। এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি। এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনও পুকুরে পড়ে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম