ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ ‘দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে’ সুনামগঞ্জে 'বিষে' তিন সন্তানের মৃত্যু, মুমূর্ষু বাবা হাসপাতালে সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানাল জাতিসংঘ দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সিপিএল: রুদ্ধশ্বাস ম্যাচ হেরে মিরাজের দল গায়ানার বিদায় খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা সম্পদের চেয়ে সম্পর্ক দামি বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

পীরগাছায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট র‍্যাবের হাতে গ্রেফতার-১

#

০৬ জুলাই, ২০২৪,  5:35 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরের পীরগাছায় বিয়ের অনুষ্ঠানে মেয়েকে উত্ত্যক্ত ও মেয়ের ছবি তোলার প্রতিবাদ করায় বাবাকে নির্মমভাবে পেটানোর চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুন পীরগাছা থানার মকরমপুর গ্রামে মেয়েকে নিয়ে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন বাবা বাশার মিয়া। সেখানে মেয়েকে উত্ত্যক্ত করা সহ মোবাইলে মেয়ের ছবি তোলাকে কেন্দ্র করে বখাটেদের সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে পরিকল্পিত ভাবে ওইদিন রাতে বাশার মিয়া বাড়ি ফেরার পথে চৌধুরাণী বাজারে পথরোধ করে লাঠি সোঁটা ও ধারালো ছোড়া দিয়ে বাশার মিয়ার উপর হামলা চালায় আনোয়ার হোসেন ও তার সহযোগী বখাটেরা। এতে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় বাশার মিয়া। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় পীরগাছা থানায় মামলা দায়ের করে যার মামলা নং-২০, তারখি- ২২/০৬/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। থানায় মামলার প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়ে আসামীদের গ্রেফতারে মাঠে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০৪ জুলাই বেলা সোয়া এগারোটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মুন্সী পাড়া ঈদগাহ মাঠ হতে মামলার প্রধান আসামী রংপুর জেলার পীরগাছা থানাধীন কুতুবাস গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।  প্রাথমকি জিজ্ঞাসাবাদে ধৃত আনোয়ার বাশার মিয়াকে পেটানোর কথা স্বীকার করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম