ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পীরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  8:37 PM

news image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দক্ষিণ মালঞ্চা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে কান্ত রায় (১৪)। তিনি দক্ষিণ মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, বেশকিছু দিন ধরে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে কান্ত। অভাবের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি মা-বাবা। এতে অভিমান করে মঙ্গলবার ভোরে বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কান্ত। ওসি আব্দুল লতিফ শেখ জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম