ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

পি কে হালদারের বান্ধবীর জামিন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৪,  12:29 PM

news image

অর্থ পাচারের মামলায় পি কে হালদারের বান্ধবী চার বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। এখন অবন্তিকার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান। ৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে পিকে হালদার ছাড়াও ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন- অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এর মধ্যে অবন্তিকা বড়াল পি কে হালদারের বান্ধবি বলে জানা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম