ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৪,  10:48 AM

news image

পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে সোমবার রাত সারে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত সোহাগ শেখ ভৈরমপুর গ্রামে বাসিন্দা সিদ্দিক শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। সেই পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা। নিহতের ভাগিনা সামসুর রহমান জানান,

রাতে সোহাগদের বাড়ির কাছে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে কোপানো শুরু করে। তারা ডাক চিৎকার দিলে সোহাগকে ফেলে রেখে চলে যায়। এর আগে কয়েকবার তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার জানান, কুপিয়ে ফেলে রাখার পরে সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় সোহাগের ভাগিনা সামসুর রহমান কাছাকাছি ছিল। কারা কুপিয়েছে তা সে দেখেছে। এলাকায় আধিপত্য নিয়ে সোহাগদের সাথে কিছু লোকজনের শত্রুতা ছিল। গত ইউপি নির্বাচনের পরে শহিদুল নামে একজন খুন হয়েছে। সে মামলায় সোহাগকে এক নাম্বার আসামি দিয়েছিল তারা। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আসিকুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক ভাবে এমনটা জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম