ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  1:56 PM

news image

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বর‌ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী স্বাধীন এবং রহমত। এসময় আরেক শিক্ষার্থী তানভীর গুরুতর আহত হয়। তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় জানান, বিদ্যালয়ে আসার পর একটি মোটর সাইকেলযোগে দশম শ্রেণীর ওই তিন শিক্ষার্থী বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাওয়ার পথে মোল্লা বাড়ি নামক স্থানে দুর্ঘটনা কবলিত হয়ে স্বাধীন এবং রহমান মারা যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানভীরকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম হাওলাদার জানান, একটি মোটরসাইকেলযোগে তিন শিক্ষার্থী বিদ্যালয় থেকে মাটিভাংগা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এসময় দুই শিক্ষার্থী মারা যায় এবং আরও একজন গুরুতর আহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম