ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪,  6:34 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রীপুরে পিকনিকে যাওযার গড় বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের উদয়খালি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদিন। নিহতরা হলেন সাকিব, মাহিন এবং মোজাম্মেল। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাথী। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বিআরটিসি দ্বিতল বাসটি রাস্তার পাশ দিয়ে ওই এলাকার মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।  ময়মনসিংহ মেডিকেল নেয়ার পর সেখানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন। এ বিভাগের প্রধানের সেক্রেটার ইমরান হোসেন জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম