ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২৪,  6:55 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়েকের উপজেলার কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গারট্র গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন ও কাশতলা গ্রামের জুয়েল রানা। পুলিশ জানায়, মোটরসাইকেলের তিন আরোহী কদমতলি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মধুপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘাটাইল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, লাশ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম