ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

পায়রায় এলো আরও ৩৭ হাজার টন কয়লা

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুলাই, ২০২৩,  6:59 PM

news image

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি সাগরকান্তা’ নামে একটি বিদেশি জাহাজ। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ জাহাজটিকে পায়রা বন্দরের ইনারে আনা হয়েছে। বর্তমানে ওই জাহাজে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি সোমবার (১০ জুলাই) বিকেলে ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৮ ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে এ জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। এখানে কয়লার পরিমাণ কিছুটা কমিয়ে বুধবার (১২ জুলাই) সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে সরাসরি মাদার ভ্যাসেল থেকে বাকি কয়লা খালাস করা হবে। বন্ধ তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর এ নিয়ে মোট পাঁচটি জাহাজে এলো প্রায় এক লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা।  এর আগে, গত রোববার (৯ জুলাই) সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে আসে মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম সামিট’। উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে ১৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি চালাতে প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দিয়ে থাকে চীনা অংশীদার সিএমসি। ডলার সংকটের কারণে সময়মতো বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এতে চলতি বছরের ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০ দিন বন্ধ থাকার পর গত ২৫ জুন ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা এলে তা দিয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ এ তাপ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম