ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

পায়রার জন্য কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে তৃতীয় জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩,  8:31 PM

news image

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। বুধবার (৫ জুলাই) জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা তৃতীয় জাহাজ এটি। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে যাওয়া হচ্ছে। ইনারে পৌঁছানোর পরপরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম