ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৪,  3:47 PM

news image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করার অপরাধে মেঘপল্লী রিসোর্টে ২ লাখ টাকা জরিমানা আদায় ও অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক সাহা আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন তিনি। মোবাইল কোর্ট পরিচালনা শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌছে মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’ হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, ‘সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।’ আদালত এ বিষয়ে সুইমিংপুল নির্মাণ কাজ বন্ধসহ সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অনুমতি ছাড়া পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম