ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

পাসের হার ও জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  8:41 PM

news image

গত বছরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা। এবছর মাধ্যমিকে সারা দেশে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ।  মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। যা ২০২১ সালের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। অংশ নেওয়াদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন। আর জিপিএ-৫ পাওয়া ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম