ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩,  7:56 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ সেই প্রশ্নের উত্তর দিবে রাজনৈতিক নেতারা। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। রাজপথে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোন সহিংসতা ঘটলে সেই দায়ও নিতে হবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোন বাধা নাই। তবে তারা যেন কোন ধ্বংসাত্নক কিছু না করে। কোথাও জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে ভাংচুর না করে। জনগনের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম