ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  5:05 PM

news image

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজিবি'র সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এর ফকিরমোড়া বিওপির টহলদল। আটককৃত অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। বিজিবি সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতে পালানোর সময় সকালে আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে। এব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতোমধ্যে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম