ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পাবনায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:48 PM

news image

পাবনার ফরিদপুর উপজেলায় খালের পানিতে ডুবে জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার দুপুরে ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিয়ারুল ইসলাম জেলার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত শিশু জমিরন একই গ্রামের মাকছেদুল মন্ডলের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন এবং দুইজনেই স্থানীয় খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু জিয়ারুল ইসলাম ও জমিরন রবিবার দুপুরে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সবার অজান্তে বাড়ির সামনের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোয় চলে যায়। সেখান থেকে দুইজনেই খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও দুই শিশুকে না পয়ে খালের পানিতে খুঁজতে থাকেন। একপর্যায়ে খাল থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দুই শিশুকে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম