ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পানিবন্দি বান্দরবান: ৪ দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৩,  3:15 PM

news image

বান্দরবানে গেল কয়েক দিনের বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ইতোমধ্যে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় জেলার নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এ ছাড়াও বিদ্যুৎ অফিস পানিতে তলিয়ে যাওয়ায় চার দিন ধরে জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বুধবার (৯ আগস্ট) স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, জেলা সদরের সঙ্গে ছয়টি উপজেলার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বিদ্যুৎ অফিস পানিতে তলিয়ে যাওয়ায় চার দিন ধরে জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্কেও। জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানে চলমান দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বান্দরবান জেলায় সর্বমোট সাড়ে ৯ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছেন। এ ছাড়াও ৮ হাজার মানুষ পানিবন্দি ছিল এবং প্রতি উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম