ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে

#

০৪ জানুয়ারি, ২০২৫,  7:55 PM

news image

নতুন শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক অনলাইনে উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এখন থেকে চাইলে ডাউনলোড করে শিক্ষার্থীরা এসব বই পড়তে পারবেন। তবে এর জন্য তাদেরকে ৫টি ধাপ অনুসরণ করতে হবে।

সেগুলো কী কী চলুন জেনে নেওয়া যাক-

১. প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে প্রবেশ করতে হবে।

২. দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের তালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে হবে।

৩. তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর–এ ক্লিক করতে হবে।

৪. চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করতে হবে।

৫. পঞ্চম ধাপে যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন, সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম