ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে তরুণের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:53 PM

news image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাসেল মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত রাসেল মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি চলতি বছর হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া শনিবার দুপুরে আরও কয়েকজনের সাথে বাড়ির পাশে পুকুরে  গোসল করতে যায়। একপর্যায়ে হঠাৎ রাসেল মিয়া পানিতে তলিয়ে যায়, এ সময় তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় তিনঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম