ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাঞ্জাব আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  9:05 PM

news image

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালতে বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বিস্ফোরণের এই ঘটনায় অন্তত চার জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বৃহস্পতিবার( ২৩ ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা ২২ মিনিটে জেলা আদালতের দ্বিতীয় তলায় বাথরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণের কারণে বাথরুমের ওয়াল এবং পার্শ্ববর্তী রুমের গ্লাস একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।

এনডিটিভি জানায়, আদালতে শুনানি চলার সময় বিস্ফোরণ ঘটে। পাঞ্জাব পুলিশ পুরো জেলা আদালত ঘিরে রেখেছে। সেই সঙ্গে দমকল বিভাগের গাড়ি আদালত প্রাঙ্গণে দেখা গেছে । লুধিয়ানা শহরের মূল কেন্দ্রে জেলা কমিশনার অফিসের সামনে জেলা আদালত অবস্থিত বলে জানিয়েছে এনডিটিভি বিস্ফোরণের ঘটনার তদন্তে  ভারতের  ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ) এর একটি দল আদালতে পৌঁছছে জানিয়েছে এনডিটিভি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং একটি টুইটার পোস্টে, পাঞ্জাব পুলিশকে বিস্ফোরণের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে বলেছেন। এনডিটিভি জানায়, এর আগে মুখ্যমন্ত্রী থাকার সময় অমরিন্দর সিং পাকিস্তান-সমর্থিত মিলিশিয়া বাহিনীর কাছ থেকে পাঞ্জাবে বিস্ফোরণের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে পাঞ্জাবের জন্যে  ২৫ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জন্য অ্যান্টি-ড্রোন গ্যাজেট চেয়েছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম