ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরণ, নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:10 PM

news image

পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।  আজ বুধবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটেছে। খবর- এপি। প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের এক দিন আগে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। দেশটিতে, বিশেষ করে বেলুচিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানের করাচির নির্বাচন কমিশনের (ইসিপি) সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা। করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল। আগামী ৮ ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম