ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  3:04 PM

news image

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭৫ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। কয়েক বছর ধরে কুররমে শিয়া ও সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি চলছে। একই জমি নিয়ে বিরোধে চলতি বছরের জুলাইতেও দুই পক্ষের বহু মানুষ নিহত হয়েছিল। পাকিস্তানের সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে দেশটির জনসংখ্যার ১৫ শতাংশ শিয়া মুসলিম। শিয়াদের অভিযোগ, তারা প্রায়ই বৈষম্য ও সহিংসতার শিকার হয়। গতকাল বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ দিন আগে খাইবার পাখতুনখওয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী জেলা কুররামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  কুররমের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, এই সংঘর্ষে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি প্রশাসন ও অন্যান্য গোষ্ঠী এ লড়াই থামানোর বহু চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানিয়েছেন, উত্তেজনা প্রশমণের চেষ্টায় প্রশাসন সম্প্রদায়গুলোর মুরুব্বিদের সঙ্গে নিয়ে কাজ করছে। একটি লড়াইবিরতির লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম