ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

পাকিস্তানে ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৪,  9:14 PM

news image

পাকিস্তানে ঘুমন্ত সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯মে) দেশটির বেলুচিস্তানের বন্দরনগরীতে এ ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মহসিন আলি জিও নিউজকে বলেছেন, ইতোমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম