ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৬,  11:12 AM

news image

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেফতার করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার আর্ভাইন শহরের বাসিন্দা ওয়ানিং ‘হেদার’ ঝাং নামে এই নারীকে সাংহাইগামী একটি বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে আটক করা হয়।


এই নারী তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের  যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে লাই তিং-ইউ এবং তাঁর পরিবারের ওপর নজরদারি চালাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি চীন সরকারের নিবন্ধিত এজেন্ট না হয়েও অবৈধভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। 


জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৩৪ বছর বয়সী ঝাং এবং তার একজন সহযোগী নেভাদা থেকে সিয়াটলে ভ্রমণ করেন। সেখানে তারা প্রেসিডেন্ট লাই-এর ছেলের বেসামরিক বাসভবনের সামনে গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তোলেন এবং পরিবারের সদস্যদের ভিডিও রেকর্ড করেন।


পরবর্তীতে উইচ্যাট অ্যাপের মাধ্যমে এই সংবেদনশীল তথ্য চীনের সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। তদন্তকারীরা ঝাঙের আইক্লাউড অ্যাকাউন্ট থেকে চীনা হ্যান্ডলারের সঙ্গে কথোপকথনের প্রমাণ খুঁজে পান। এছাড়া তাঁর এক প্রতিবেশীর বাড়ির সিকিউরিটি ক্যামেরার ফুটেজেও ঝাঙের সন্দেহজনক রেকর্ডিং করার দৃশ্য ধরা পড়েছিল।


এফবিআই-এর স্পেশাল এজেন্টদের তথ্য অনুযায়ী, তাইওয়ানের সঙ্গে কোনো সম্ভাব্য সংঘাতের পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক বা কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এই ব্যক্তিগত তথ্যগুলো সংগ্রহ করছিল বেইজিং।


তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও এই ঘটনাকে ‘বর্বর আচরণ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তাইওয়ানের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। সূত্র : এএনআই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম