ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৪,  5:06 PM

news image

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে উপজাতিদের মধ্যে সংঘর্ষে নারী শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। রোববার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হন। এরপরই এলাকায় উত্তেজনা বেড়ে যায়। কী কারণে গুলি চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  ঊর্ধ্বতন কর্মকর্তা জাভেদুল্লাহ খান বলেছেন, জেলার বিভিন্ন এলাকায় যানবাহনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, চলাচলের রাস্তুাগুলো সুরক্ষিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টার করা হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য এবং উপজাতীয় পরিষদের সদস্য পীর হায়দার আলি শাহ বলেছেন, উপজাতিদের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রবীণরা কুররামে এসেছিলেন। তবে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা দুঃখজনক এবং দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম