ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার সময়সীমা ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৩,  7:56 PM

news image

আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মিত্র দলগুলোর সঙ্গে পরামর্শের আলোকে আগামী ১২ আগস্টের আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে এবং তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। এর পর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে। শাহবাজ শরিফ আরও জানান, সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন)-এর অন্যতম নেতা নওয়াজ শরিফের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করবেন। এর আগে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন শাহবাজ। এমনকি গত ৯ মে সামরিক নেতৃত্বের পতনের লক্ষ্যে সংঘটিত ঘটনার পেছনে ইমরানকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম