ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষ বাংলাদেশের টি-২০ স্কোয়াড ঘোষনা, নতুন চার মুখ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  10:33 PM

news image

বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়। অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এই দলে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়তি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন। বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন দাস এবং সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম