ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের পার্লামেন্ট বিলুপ্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  10:40 AM

news image

ভেঙে দেওয়া হল পাকিস্তান জাতীয় পরিষদ (পার্লামেন্ট)। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এর মাধ্যমে শেহবাজ সরকারের শাসনের অবসান ও দেশটিতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হল। এখন দেশটির নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। জানা গেছে, শেহবাজ শরিফ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১২ আগস্ট। এর তিনদিন আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য বুধবার প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য চিঠি পাঠান শেহবাজ শরিফ।  উল্লেখ্য, গত বছরের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। এরপর নানান সমস্যায় জর্জরিত ছিল তার সরকার। এছাড়া প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরানকে দমনেও ব্যস্ত ছিল শেহবাজ শরিফের সরকার। এরই মধ্যে একটি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা সাজা হওয়ার জেরে দেশটির নির্বাচন কমিশনও তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। সূত্র: ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম