ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  4:49 PM

news image

পাকিস্তান ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে দেশটির নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবুর্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আমনা বালুচ আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও টিভি। মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী ১০ সেপ্টেম্বর নিয়মিত চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তারপর তিনি পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসি) সদস্য হিসাবে যোগ দেবেন। ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম