ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  6:21 PM

news image

পাকিস্তান গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশের একটি রেস্তোরাঁর বাইরে ওই দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্কিং করার সময় হামলার ঘটনা ঘটে।পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পরিচিত ছিলেন নিহত দুই কর্মকর্তা। বন্দুক ও বোমা হামলাসহ জটিল মামলাগুলো তদন্ত এবং সমাধানে ওই কর্মকর্তারা নিজেদের দক্ষতার জন্যও পরিচিত ছিলেন। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ওই সংগঠনটি কিস্তানি তালেবান নামেও পরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম