ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পাকিস্তানের আদলে নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:27 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, পাকিস্তানের আদলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দায়িত্ব কেবল সরকারের নয়, সব রাজনৈতিক দলেরই দায়িত্ব। কেউ নির্বাচন বর্জন করলে কিংবা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে সে দায় দায়িত্ব তাদের বলে জানান তথ্যমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের আগমনের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নশীল দেশ, তাই বিভিন্ন দেশ এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে বলেই দেশে বিদেশীদের আনাগোনা বেড়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম