ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৫,  8:31 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার আকাশে মঙ্গলবার ভোরে দেখা গেছে এক বিরল প্রাকৃতিক দৃশ্য—‘লেনটিকুলার ক্লাউড’ বা লেন্স আকৃতির মেঘ। আকাশজুড়ে রঙিন ও ঢেউখেলানো এই মেঘ প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।

অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “গত ২৮ অক্টোবর ভোরে কোহ-ই-মুরদার পর্বতমালার পূর্বাঞ্চলীয় আকাশে এ মেঘের গঠন দেখা যায়। সূর্যোদয়ের আগে এটি তৈরি হয়, প্রায় ২০ মিনিট স্থায়ী থেকে সূর্য ওঠার ঠিক আগমুহূর্তে মিলিয়ে যায়।”

এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে অনেকে ধারণা করেন, এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক প্রযুক্তির ফল। তবে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা।

জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পিএমডির মুখপাত্র আনজুম নাজির জইঘম জানান, “যখন স্থিতিশীল ও আর্দ্র বাতাস পাহাড়ের ওপর দিয়ে বয়ে যায়, তখন এমন ঢেউখেলানো আকৃতির মেঘের সৃষ্টি হয়। সাধারণত পাহাড়ি এলাকায় ভোরের দিকে এটি তৈরি হয়ে অল্প সময়ের মধ্যেই বাষ্পে মিলিয়ে যায়।”

ডন নিউজকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার ক্লাউড হলো লেন্স-আকৃতির ওরোগ্রাফিক ওয়েভ ক্লাউড, যা পাহাড় বা উঁচু ভূমির ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে গঠিত হয়। এগুলোর আকৃতি অনেকটা উড়ন্ত চাকতির মতো হওয়ায়, অনেক সময় মানুষ একে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর সঙ্গে গুলিয়ে ফেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম