ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানেপ্রথমবারের মতো পেট্রোলের দাম ছাড়াল ৩০০ রুপি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:48 AM

news image

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বেড়েছে। এতে পেট্রোল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা। খবরে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়িয়েছে। লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। সরকারকে অবশ্যই প্রণোদনা বা ত্রাণ দিতে হবে।  ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে। রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। চলতি বছরের শুরুতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেয়। এতে সৃষ্টি হয় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ উৎপাদন। পাশাপাশি দেখা দেয় নিত্যপণ্যের সংকট। ঘাটতি দেখা দেয় ঘি ও ভোজ্যতেলের। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় দুধ, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে যায় টেক্সটাইল শিল্পসহ অনেক কলকারখানা। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম