ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পাকিস্তানকে কড়া বার্তা দিলেন জয়শঙ্কর

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  8:02 PM

news image

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বলেছেন, সীমান্তে সন্ত্রাসের মদতের নীতিতে পাকিস্তান কখনো সফল হবে না। তাদের সব কাজের ফল ভোগ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ তুলে প্যালেস্টাইনের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। তিনি নরেন্দ্র মোদি সরকারের ‘মুসলিম বিদ্বেষের’সমালোচনা করে কাশ্মীরে ৩৭০ নম্বর অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন বলেন, ইসলামাবাদের ‘ভণ্ডামি’সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যে দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মাদক এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ চালানোর জন্য কুখ্যাতি রয়েছে, যে দেশ আসলে সামরিক শাসনের অধীন, তারা কি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করার ঔদ্ধত্য দেখাচ্ছে। বিষয়টি হাস্যকর। ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালালে তার অনিবার্য পরিণতির জন্যও ইসলামাবাদকে প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্বের সব নীতির বিরোধী হল সন্ত্রাসবাদ। কিছু দেশ এমন পরিস্থিতির মধ্যে পড়ে যা তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু কিছু দেশ এমন নীতি গ্রহণ করে যার ফল ভয়াবহ। তার অন্যতম উদাহরণ হল আমাদের প্রতিবেশী পাকিস্তান। তাদের কুকাজের ফল অন্যদের, বিশেষত প্রতিবেশীদের ভুগতে হয়। পাকিস্তানের নীতির ফলে তাদের সমাজে ধর্মান্ধতা দেখা দিয়েছে। ফলে তাদের জিডিপি মাপা যায় মৌলবাদ দিয়ে। আর তাদের রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাসে। মৌলবাদ তাদের সমাজকেই গ্রাস করেছে। বিশ্বকে দোষ দিয়ে লাভ নেই। এটা তাদের কর্মেরই ফল।’ তিনি বলেন, পাকিস্তানের সীমান্তপারের সন্ত্রাসে মদতের নীতি কখনোই সফল হবে না। তাদের কাজের ফল ভুগতে হবে না, এমন আশা পাকিস্তানের থাকা উচিত নয়। সব পদক্ষেপেরই ফল ভুগতে হবে। ২০১৯ সালের আগস্টে মোদি সরকার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভারতের বিপক্ষে পাকিস্তান আক্রমণ করে চলেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম