ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

পাকা তাল থেকে রস বের করার সহজ পদ্ধতি

#

লাইফস্টাইল ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  5:08 PM

news image

চলছে তালের মৌসুম। পাকা তালের ঘ্রাণে মুগ্ধ হয় সবাই। বিভিন্ন পুষ্টিগুণে ভরা মৌসুমি এই ফল অনেকেরই প্রিয়। এ সময় সবার ঘরেই তৈরি হয় তালের পিঠা-পায়েস। তবে তাল দিয়ে বিভিন্ন পদ তৈরির আগে পাকা তাল থেকে রস বের করতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়। অনেকেই এ কারণে ঘরে তালের পিঠা-পায়েস তৈরি করতে পারেন না। তবে এর খুব সহজ সমাধান আছে। জেনে নিন কীভাবে খুব সহজেই পাকা তাল থেকে রস বের করবেন। এজন্য হাতের কাছে রাখবেন- পাকা তাল, চাকু, হ্যান্ড গ্লাভস, বড় পাত্র, বিশুদ্ধ পানি ও ছাকনি।

পদ্ধতি

প্রথমে পাকা তালের খোসা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। এরপর তালের ভেতরের বীজগুলো আলাদা করুন। এক লিটার বিশুদ্ধ পানিতে তালের বীজগুলো হাত দিয়ে চটকে রস বের করুন। এভাবে প্রতিটি বীজের রসই পানি মিশ্রিত পাত্রে বের করতে হয়। পরে পানি মিশ্রিত পাকা রস ছেঁকে ১৫-২০ মিনিট চুলায় ঘন করে জ্বাল দিন। প্রতিটি তালে তিনটি বীজ থাকে। এবার জ্বাল দেওয়া তালের রসের সঙ্গে চিনি মিশিয়ে দিন। ব্যাস তৈরি আপনার তালের রস। এবার এই রস দিয়ে পিঠা-পায়েসসহ মুখোরোচক সব পদ তৈরি করতে পারবেন। চাইলে তালের রস সংরক্ষণও করতে পারেন বছরজুড়ে। এজন্য একটি মুখবন্ধ বাটিতে এই রস ডিপ ফ্রিজে রেখে দিন। যখন ইচ্ছে বের করে তালের রস দিয়ে পিঠা কিংবা পায়েস তৈরি করতে পারবেন সহজেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম