ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

পাইপবোঝাই পিকআপে চিনিবোঝাই ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  3:07 PM

news image

মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপবোঝাই একটি পিকআপের পেছনে চিনিবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে উভয় গাড়ির দুই চালক নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করেছে। হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পিছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাক চালক মো. উজ্জ্বল (৩৫) ও পিকআপ চালক মো. রায়হান (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।  শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং গাড়ি দুটি জব্দ করেছে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাক ধাক্কা দিলে উভয় গাড়ির চালক দুজন নিহত হন। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম