ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ ভাইকে চাপা দেওয়া সেই ঘাতক ট্রাক চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:57 PM

news image

                                                                                                     ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পারাপারের সময় পাঁচ ভাইকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া মিনি ট্রাকটি হাইওয়ে পুলিশ ডুলাহাজারা ইউনিয়নের রংমহল সড়ক থেকে আটক করেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ২৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান ডুলাহাজরা ইউনিয়নের রিংভং হাসিনাপাড়ার বাসিন্দা সুরেশ চন্দ্র শীল। হিন্দু ধর্মের নিয়ম মেনে তাকে সৎকার করা হয় এবং সৎকার পরবর্তী আচার পালন করতে শুরু করেন সুরেশ চন্দ্র শীলের ছয় ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর ১১ দিনে হওয়ার কথা বাবার শ্রাদ্ধ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে আট ভাইবোন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে কিছু আনুষ্ঠানিকতা সারছিলেন। ঠিক তখনই তাদের চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় চার ভাইয়ের। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাই ও দুই বোনকে উদ্ধার করে কাছের খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে এক ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ দিকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহত অনুপম শীল (৪৮), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীল (৩৮) ও সরণ শীলের (৪৬) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় ওই পাঁচ ভাইকে চাপা দিয়ে রংমহল এলাকার সড়কে ট্রাকটি ফেলে চালক হেলপার পালিয়ে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে ট্রাকটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির চালক ও মালিক এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেফায়েত হোসেন বলেন, আজ মঙ্গলবার বিকেলে পেঁয়াজ ও আলুভর্তি মিনি ট্রাকটি আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম