ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ বছরের শিশু ধর্ষণ: ধর্ষকের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩,  8:28 PM

news image

খন্দকার শাহিন : নরসিংদীর শিবপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক রিফাত মোল্লাকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ঘাশিরদিয়া এলাকার সর্বস্তরের জনগনের ব্যনারে ঢাকা-সিলেট মহাসড়কে ইটাখোলা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা, একটি ফুটফুটে কন্যা শিশু উপর এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে অভিযুক্ত লম্পট রিফাত মোল্লাকে গ্রেপ্তারের দাবী জানান তারা। গত বুধবার (২৩ আগস্ট) যোশর ইউনিয়নের মুরগীবের গ্রামে শিশুটির নানার বাড়িতে বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। শিশুর স্বজনরা বলেছেন, শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে রিফাত (১৮) নামে এক লম্পট। এ সময় শিশুটি কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে রিফাত মোল্লা দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে এনে রিফাতকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম