ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পাঁচবিবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৫,  1:23 PM

news image

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন নেতা সাইদার রহমান কর্তৃক মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  (২৮ অক্টোবর)  বেলা ১১ টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রতনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমাজ সেবক মতিন সরকার মন্টু, স্থানীয় যুবক আবু নাসের প্রমুখ। প্রায় ৩ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম এ এলাকার একজন জনপ্রিয় প্রতিনিধি।

তিনি দীর্ঘ ১০ বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। কিন্তুু ধরঞ্জী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার রহমান মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। তারা বলেন, সাইদার রহমান ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সাংবাদিকতায় নাম লিখিয়ে এলাকায় দাপুটে চলাফেরা করছে। অবিলম্বে ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রলীগ নেতা সাইদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেন।

উল্লেখ  গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে মিথ্যা চাঁদাবাজির বিষয়কে কেন্দ্র করে সৃষ্ঠ ঘটনায় বিদ্যালয়ে প্রধান শিক্ষককের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা না করে উল্টো উক্ত ইউপি সদস্যের নামে কম্পিউটার ল্যাব অপারেটরকে দিয়ে মিথ্যা মামলা করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এব্যাপারে প্রধান শিক্ষক ফজলে এলাহি  বলেন, বিষয়টি আদালতে চলমান   হওয়ায় এর বিচার আমার এখতিয়ারের বাহিরে। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। সাইদার বলেন, আমার নাম সাইদার ইসলাম। আর অসত্য বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয়ে ঢুকে শফিকুল মেম্বার ও তার ছেলে কর্তৃক  আমাকে মারপিটের প্রমান আছে । এছাড়া আমার নামে ছাত্রলীগের যে ট্যাগ লাগিয়েছে তা মিথ্যা । এটার প্রমান না দিতে পারলে আমি আইনগত ব্যবস্হা নিব ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম